৬০ দিনে ইংরেজি গ্রামার এক্সপার্ট চ্যালেঞ্জ - সবার জন্য

যারা  ইংরেজি গ্রামারে খুব বেশি দুর্বল তাদের জন্য এটি বেশ কার্যকরি সমাধান হতে পারে ।  ইংরেজি গ্রামার খুব সহজভাবে উপস্থাপন করা হয়েছে এখানে । আপনি খুব সহজেই বুঝতে পারবেন এবং Applied Grammar গুলো ভালো করে চর্চা করলে আপনার  ইংরেজি গ্রামার বুঝতে আর কোনো অসুবিধা হবে না । 

যাদের জন্য এটি প্রয়োজনীয় - শিক্ষক এবং ছাত্র - ছাত্রী 

  •  যারা ইংরেজি প্রাইভেট পড়ান তারা অনেক সময় নিজেরও অনেক সময় গ্রামার নিয়ে বিপত্তিতে পরে যান , এটি দেখে যদি আপনি কোনো ছাত্র - ছাত্রী গ্রামার করাতে পারেন তাহলে আপনার জন্য প্রাইভেট পড়ানো আরো সহজ হয়ে যাবে । 
  • যারা ছাত্র - ছাত্রী আপনাদের জন্যও ভালো হবে । একটু আগ্রহ সহকারে একটু বুঝে করলে আপনাদের ইংরেজি গ্রামার শিখতে খুব বেশি সময় লাগবে না । 

 ইংরেজি গ্রামারের কি কি টপিক থাকছে এখানে - 

  • 01.SENTENCE
  • 02.Parts of speech  
  • 03.Noun
  • 04.Pronoun 
  • 05.Verb 
  • 09.Preposition 
  • 10.Article
  • 11.Tense 
  • 12.Right From Of Verb
  • 13.Voice
  • 14.Narration

 প্রতিটি অধ্যায়ের শেষে থাকছে Applied English Grammar এবং IELTS প্রাকটিস ।  

আমাদের শিক্ষায় বাবস্থায় আমরা সবসময় পরীক্ষার রেজাল্ট নিয়ে ব্যাস্ত । একজন ছাত্র – ছাত্রী কতটুকু শিখতে পারলো বা বুঝতে পারলো সেটা নিয়ে কেউ ভাবে না । ধরুন আপনি ইংরেজি বিষয়ে পরিক্ষায় ৯০% নম্বর পেলেন । কিন্তু আপনাকে ইংরেজিতে পাঁচ মিনিট বক্তব্য দিতে বলা হলো পারবেন ? আপনি তো সবে শিখছেন যিনি ইংরেজি শিক্ষক তাকে ইংরেজিতে পাঁচ মিনিট বক্তব্য দিতে বলে দেখবেন । নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি । পরীক্ষার ফলাফলের সাথে সফলতার কোনো সম্পর্ক নেই । কোনো কিছু শেখার জন্য পড়তে হবে । 

 

 

 

Post a Comment

Previous Next

نموذج الاتصال