How to setup Laravel E-commerce Site - Upload Full Project

কিভাবে সেটআপ করবেন ধাপগুলো জেনে নিন - 

১ম ধাপঃ  হোটিং সি প্যানেল ফাইল ম্যানেজারে Public_html এর ভেতরে থিমের জিপ ফাইল আপলোড করতে হবে এবং সেটাকে আনজিপ করে ফেলতে হবে । 

২য় ধাপঃ  সি প্যানেল Manage My Database থেকে ডাটাবেস তৈরি করতে হবে । ডাটাবেস তৈরি করা হলে সেটা Php My Admin এ চলে যাবে । ডাটাবেস তৈরি করার সময় ইউজার নেম ও পাসওয়ার্ড অন্য একটি স্থানে লিখে রাখতে হবে । সবশেষে এটা লাগবে । 

৩য় ধাপঃ  সি প্যানেল Php My Admin এখানে Sql ফাইল ইম্পোর্ট করতে হবে । 

সর্বশেষঃ  হোটিং সি প্যানেল ফাইল ম্যানেজারে Public_html প্রবেশ করতে হবে এখানে .env লেখা একটি ফাইল পাবেন । ফাইলটি না দেখতে পেলে সেটিংস এ গিয়ে Show Hidden Files এটা টিক করে দিবেন । এবার .env ফাইলটি ইডিট করে আপনার দেওয়া ডাটাবেস ইউজার নেম ও পাসওয়ার্ড ও আপনার ওয়েবসাইটের এ্যাড্রেস লিখে সেভ করে দিবেন । 

Note: দেখে নিবেন  MultiPHP Manager আপনার Php version কত দেওয়া আছে । PHP 8.2 দিয়ে নিবেন । MultiPHP Manager অপশনটি সি প্যানেল হোমপেজে পাবেন । 
 

কাজ শেষ এখন আপনার ওয়েবসাইটে ভিজিট করুন ।  

আরো ভালো করে বুঝতে নিচে দেওয়া উধাহরন দেখুন এবং আমাদের ভিডিও টিউটোরিয়াল দেখুন । 

 ১ম ধাপঃ

প্রথমে সি প্যানেলে প্রবেশ করুন 



File Manager এ প্রবেশ করে Public_html পাবেন এখানে ক্লিক করুন 

কিছু নেই বলে empty দেখাবে, কিছু থাকলে ডিলেট করে empty করে নিন । এবার Upload অপশনটিতে ক্লিক করে সেট আপ ফাইল আপলোড করুন । 


অবশ্যই এটি একটি zip ফাইল হবে । ফাইলটি সিলেক্ট করে Open বাটনে চাপলে ফাইলটি আপলোড হয়ে যাবে । 

আপলোড হয়ে গেলে ফাইলটির ওপরে রাইট ক্লিক করলে আপশন পাবেন এবার Extract করুন । 


Extract হয়ে গেলে আপলোড করা জিপ ফাইলটি ডিলেট করে দিতে পারেন । 



২য় ধাপঃ  

সি প্যানেল Manage My Database থেকে ডাটাবেস তৈরি করতে হবে । 



ডাটাবেস তৈরি করার সময় ইউজার নেম ও পাসওয়ার্ড অন্য একটি স্থানে লিখে রাখতে হবে । সবশেষে এটা লাগবে । 

এবার ডাটাবেস থেকে Add User To Database সংযুক্ত করুন 



ডাটাবেসে কাজ শেষ এবার দেখে নিবেন  MultiPHP Manager আপনার Php version কত দেওয়া আছে । PHP 8.2 দিয়ে নিবেন । MultiPHP Manager অপশনটি সি প্যানেল হোমপেজে পাবেন । 


 ৩য় ধাপঃ  

সি প্যানেল Php My Admin এখানে Sql ফাইল ইম্পোর্ট করতে হবে । 

পুনরায় সি প্যানেল এ আসুন Php My Admin প্রবেশ করুন 

বাম পাশে আপনার তৈরিকৃত ডাটাবেস গুলোর লিস্ট পাবেন । ক্লিক করে প্রবেশ করুন দেখবেন ওপরে import অপশন পাবেন । 

এখানে কোনো কিছুর পরিবর্তন করা লাগবে না , আপনার sql ফাইলটি শুধু আপলোড করে নিচে গিয়ে Save করুন । 

সর্বশেষ 

হোটিং সি প্যানেল ফাইল ম্যানেজারে Public_html প্রবেশ করতে হবে এখানে .env লেখা একটি ফাইল পাবেন । ফাইলটি না দেখতে পেলে সেটিংস এ গিয়ে Show Hidden Files এটা টিক করে দিবেন । এবার .env ফাইলটি ইডিট করে আপনার দেওয়া ডাটাবেস ইউজার নেম ও পাসওয়ার্ড ও আপনার ওয়েবসাইটের এ্যাড্রেস লিখে সেভ করে দিবেন । 



 


Post a Comment

Previous Next

ADS

نموذج الاتصال